প্রকাশ :: ... | ... | ...

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল


সংযুক্ত ছবি

তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের সবচেয়ে বড় সংকট জ্ঞানের অভাব নয়, বরং মনোযোগের অভাব। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর তথ্যের অবাধ স্রোতে আমাদের চিন্তাশক্তি আজ বিক্ষিপ্ত, স্মরণশক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।মেধা শানিত করতে ও মস্তিষ্ককে সচল রাখতে আধুনিক মানুষ এখন হন্যে হয়ে খুঁজছে নানা ‘প্রোডাক্টিভিটি হ্যাক’ বা কৌশল। অথচ দেড় হাজার বছর আগেই ইসলাম মানুষকে দিয়েছে মেধা, মনোযোগ ও প্রজ্ঞা বিকাশের এক ভারসাম্যপূর্ণ জীবনদর্শননবীজির হাদিসে মানুষের মনন ও চিন্তাশক্তিকে শাণিত করার কার্যকর ছয়টি মৌলিক নির্দেশনা রয়েছে।.সব জ্ঞান মানুষের কল্যাণও বয়ে আনে না। যে জ্ঞান মানুষের চরিত্র, বিচারবোধ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে না, তা শুধু মস্তিষ্কের বোঝা বাড়ায়।.মানুষের বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়াই প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ। মানুষ যত জানে, নিজের অজানা জগৎ তার কাছে ততই বড় হয়ে ধরা দেয়। তাই মেধা ও প্রজ্ঞা বাড়াতে আল্লাহর সাহায্য প্রার্থনা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।পবিত্র কোরআনে আল্লাহ সরাসরি নবীজিকে শিখিয়েছেন, ‘বলুন, “রব্বি জিদনি ইলমা”—হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দিন।’ (সুরা তাহা, আয়াত: ১১৪)কোরআনে আল্লাহ নবীজিকে সম্পদ বা ক্ষমতা বাড়ানোর দোয়া করতে বলেননি, বলেছেন শুধু জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করতে। এর মাধ্যমেই বোঝা যায়, মানুষের চিন্তাশক্তি ও জ্ঞানের বিকাশ শুধু ব্যক্তিগত চেষ্টায় নয়, বরং আল্লাহর অনুগ্রহের সঙ্গেও গভীরভাবে জড়িত।.বর্তমান সময়ে আমাদের মস্তিষ্ক প্রতিদিন অসংখ্য অপ্রয়োজনীয় তথ্যের চাপে ক্লান্ত হয়ে পড়ে। সব তথ্যই জ্ঞান নয়, আর সব জ্ঞান মানুষের কল্যাণও বয়ে আনে না। যে জ্ঞান মানুষের চরিত্র, বিচারবোধ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে না, তা শুধু মস্তিষ্কের বোঝা বাড়ায়।.কেন আমরা ভুলে যাই? ইসলাম কী বলে.এ জন্যই রাসুল (সা.) প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়া করতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালান মুতাকাব্বালা’—অর্থাৎ ‘হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৯২৫)মস্তিষ্ককে অকারণ তথ্যের জঞ্জাল থেকে মুক্ত রেখে উপকারী ও ফলপ্রসূ জ্ঞানচর্চায় নিবদ্ধ রাখাই মেধা বিকাশের আসল কৌশল।.মেধা ও স্মরণশক্তি চর্চার মাধ্যমে বিকশিত হয়, আর চর্চার অভাবে ভোঁতা হয়ে যায়। একদিনে অনেক কিছু পড়ে দীর্ঘদিন বইপত্র থেকে দূরে থাকলে অর্জিত জ্ঞানও মানুষ ভুলে যায়। ইসলামের মূলনীতি হলো সাময়িক উচ্ছ্বাসের চেয়ে অল্প হলেও নিয়মিত চর্চা ধরে রাখা।রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৪)হাদিসটি মূলত ইবাদতের ধারাবাহিকতা–সংক্রান্ত হলেও মেধা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে এর শিক্ষা অনন্য। প্রতিদিন নির্দিষ্ট সময় মনোযোগ দিয়ে পড়াশোনা ও চিন্তাচর্চা করলে মস্তিষ্কের ধারণক্ষমতা স্বাভাবিকভাবেই বাড়তে থাকে।.অপ্রয়োজনীয় তর্কবিতর্ক, পরনিন্দা, গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীন স্ক্রলিং মানুষের মনোযোগের গভীরতা নষ্ট করে দেয়।.অনেক মেধাবী মানুষই জীবনে প্রত্যাশিত সাফল্য পান না শুধু সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে। অগোছালো জীবনযাপন মানুষের চিন্তাশক্তিকে এলোমেলো করে দেয়।পবিত্র কোরআনে সময়ের শপথ করে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, ‘শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।’ (সুরা আসর, আয়াত: ১-২)আর প্রিয় নবীজি বলেছেন, ‘দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে থাকে—সুস্থতা ও অবসর।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪১২)অবসর সময়কে অলসতায় নষ্ট না করে বই পড়া, নতুন দক্ষতা শেখা ও সৃজনশীল চিন্তায় ব্যয় করলে মেধার দ্রুত বিকাশ ঘটে।.মৃত্যুকে স্মরণ: কঠিন হৃদয় নরম করার একটি উপায়.গভীর চিন্তা ও সৃজনশীলতার জন্য মানসিক স্থিরতা অপরিহার্য। অপ্রয়োজনীয় তর্কবিতর্ক, পরনিন্দা, গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীন স্ক্রলিং মানুষের মনোযোগের গভীরতা নষ্ট করে দেয়।ইসলাম মানুষকে এই অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে। রাসুল (সা.) বলেন, ‘ব্যক্তির ইসলামের সৌন্দর্যের একটি দিক হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩১৭)অপ্রাসঙ্গিক বিষয় থেকে মনকে সরিয়ে নিতে পারলেই শুধু গুরুত্বপূর্ণ কাজে পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হয়। .মেধা শুধু মস্তিষ্কের জৈবিক বিষয় নয়, এর সঙ্গে মানুষের আত্মিক পরিশুদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। পাপাচার ও অশ্লীলতা মানুষের অন্তরের স্বচ্ছতা নষ্ট করে এবং বিচারবোধকে আচ্ছন্ন করে ফেলে।পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের জন্য সত্য-মিথ্যার পার্থক্য করার শক্তি (ফুরকান) দান করবেন।’ (সুরা আনফাল, আয়াত: ২৯).লে যাওয়া বা স্মরণশক্তি দুর্বল হওয়ার একমাত্র কারণ পাপ নয়; মানসিক চাপ, অতিরিক্ত ব্যস্ততা, ঘুমের ঘাটতি কিংবা শারীরিক ও বয়সজনিত স্বাভাবিক কারণেও এমনটি হতে পারে।.হাদিসে এসেছে, বান্দা যখন পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে; গুনাহ বাড়তে থাকলে পুরো অন্তর মরিচায় ঢেকে যায়—যাকে কোরআনে ‘রাইন’ বলা হয়েছে। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪; সুরা মুতাফফিফিন, আয়াত: ১৪)সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, ‘আমি মনে করি, মানুষ যে জ্ঞান আগে অর্জন করেছিল, তা কোনো পাপ কাজের কারণে ভুলে যায়।’ (সুনানুদ দারিমি, হাদিস: ৩৮৮)ইমাম মালিককে স্মরণশক্তি বাড়ানোর উপায় জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘এর কোনো উপায় থেকে থাকলে তা হলো পাপ বর্জন করা।’ একইভাবে ইমাম শাফেয়িকে তাঁর শিক্ষক ওয়াকি বলেছিলেন, ‘ইলম হলো আল্লাহর নুর, আর আল্লাহর নুর কোনো পাপীকে দেওয়া হয় না।’তবে আলেমদের মতে, ভুলে যাওয়া বা স্মরণশক্তি দুর্বল হওয়ার একমাত্র কারণ পাপ নয়; মানসিক চাপ, অতিরিক্ত ব্যস্ততা, ঘুমের ঘাটতি কিংবা শারীরিক ও বয়সজনিত স্বাভাবিক কারণেও এমনটি হতে পারে।মেধা মহান আল্লাহর এক অমূল্য নেয়ামত। শুধু পড়াশোনার কৌশল নয়, বরং নিয়মিত চর্চা, সময়ের শৃঙ্খলা, অনর্থক বিষয় বর্জন এবং আত্মিক পরিশুদ্ধির সমন্বয়েই মানুষের চিন্তাশক্তি পূর্ণতা পায়।নবীজির এই ছয়টি দিকনির্দেশনা আমাদের বিক্ষিপ্ত মনকে স্থির করতে এবং অর্জিত জ্ঞানকে কল্যাণকর কাজে প্রয়োগ করতে কার্যকর পাথেয় হতে পারে।ফয়জুল্লাহ রিয়াদ : শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা.নিরাপদ জীবনের জন্য ইসলামের ৫ নির্দেশনা