দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খেলার ফল আর বড় ঘটনার তাৎক্ষণিক খবর, এক জায়গায়, পুরো দিনজুড়ে।.বার্সেলোনা ৩ : ২ ভিয়ারিয়ালম্যাচের বয়স তখন মাত্র সাত মিনিট। এর মধ্যেই দুই গোল হজম করে বসেছে বার্সেলোনা। ঘরের মাঠে এমন শুরু হলে ম্যাচে ফেরা কঠিনই। তার ওপর প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি লামিনে ইয়ামাল। সব মিলিয়ে বার্সেলোনার জন্য ম্যাচটা হয়ে উঠেছিল কঠিন থেকে কঠিনতর।কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ঝড়ে সব হিসাব পাল্টে দিল হান্সি ফ্লিকের দল। লা লিগায়ে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে ৩–২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।ক্যাম্প ন্যুতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। নিজেদের রক্ষণভাগে ফেরমিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দারুণ শটে গোল করেন তাজন বুকানন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুয়াসেই। কানাডিয়ান ফরোয়ার্ডের জোরালো শট ঠেকানোর উপায় ছিল না গোলকিপার হোয়ান গার্সিয়ার।.ম্যাচে ফেরার সুযোগ অবশ্য প্রথমার্ধেই পেয়েছিল বার্সেলোনা। ২২ মিনিটে ইয়ামালকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ওলুয়াসেই। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু ২৩ মিনিটে স্পটকিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। তাঁর বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরে আরও কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পাননি একই দলের বিপক্ষে আগের ছয় ম্যাচে পাঁচ গোল করা এই তরুণ। বিরতির সময় তাই ২–০ গোলে এগিয়ে ছিল ভিয়ারিয়াল।দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য এক বার্সেলোনাকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে ভিয়ারিয়ালের রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে স্বাগতিকেরা। ৫৬ মিনিটে জোয়াও কানসেলোর শট পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই ব্যবধান কমান জেরার্দ মার্তিন। পেদ্রির ক্রস থেকে হেডে গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।.এরপর মাত্র চার মিনিটের মধ্যে সমতায় ফেরে বার্সেলোনা। ৬১ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল নিয়ে বক্সের সামনে ঢুকে পড়েন ইয়ামাল। তাঁর বাড়ানো বল পেয়ে প্রথম ছোঁয়ায় জালে পাঠান ফেরমিন লোপেজ।সমতায় ফেরার পর বার্সেলোনাকে আর থামানো যায়নি। ৬৭ মিনিটে এগিয়েও যায় দলটি। ইয়ামালের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর এরিক গার্সিয়ার বাড়ানো বল নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। ১০ মিনিটের ব্যবধানে ২–০ থেকে ৩–২—বার্সেলোনার প্রত্যাবর্তন সম্পন্ন হয় এভাবেই।এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নিয়ে গেল বার্সেলোনা। ১৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৬, দ্বিতীয় স্থানে রিয়ালের ৩৩।.সেঞ্চুরিয়ন টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে পরিবর্তন দুটি। চোটের কারণে নেই অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে ঢুকেছেন টনি ডি জর্জি। অধিনায়কত্ব অবশ্য করবেন এইডেন মার্করাম। চোট কাটিয়ে ফিরেছেন পেসার আনরিখ নর্কিয়া। তাঁকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ডেন প্যাটারসন।.এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।.বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি ভারতের। ঋষভ পন্থ টেস্টে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্রুব জুরেল ৭৮ ও আনশুল কম্বোজ ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেছেন। ৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ডের মাটিতে যা কোনো দলের সর্বোচ্চ টেস্ট ইনিংস। লিড দাঁড়ায় ৩৫২ রানের।জবাব দিতে নেমে টম লাথাম দিনটা ভুলতে চাইবেন, দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন। হেনরি নিকোলসকে দুর্দান্ত ক্যাচে ফেরান জুরেল। এরপর ওয়েলিংটনের দুই ছেলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১৩৭ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন।চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯। ভারতের চেয়ে এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।.নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৩৬৮ ও ২য় ইনিংস ১১৯/২ (৪৫ ওভার) ভারত: ৭২০/৯ ডি. ( চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ২৩৩ রানে পিছিয়ে।)