খেলা

বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের চা-বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৫৮ রান। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের শিকার হওয়া অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবার দৃঢ়তার পরিচয় দিয়ে ৩০ রানে অপরাজিত আছেন। আগের ইনিংসে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় দ্বিতীয় সেশনের বিরতিতে অপরাজিত আছেন ৪ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ৯৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নেওয়ার পর কাগিসো রাবাদা ও মার্কো জানসেন বাংলাদেশের দুই ওপেনার মাহফিজুল ও তানজিদ হাসান তামিমকে চাপে ফেলেন।

জানসেনের বলে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফেরেন তানজিদ। এরপর রাবাদার গতিময় ডেলিভারি নিজের স্টাম্পে টেনে এনে ১ রানে আউট হন মুমিনুল হক। প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পেসারদের ভয়ংকর বোলিং সামলে মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্দ কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেন। তবে বাঁহাতি স্পিনার সাইমন হারমারকে আক্রমণে আনার পর ভাঙে এই জুটি। ১১ রানে শান্তকে ফেরান তিনি।

এরপর কোনোভাবে সেশন পার করেন হৃদয় ও মাহফিজুল। ফলে ম্যাচে টিকে থাকার আশা এখনো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

এর আগে উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের প্রতিরোধ উপেক্ষা করে দলকে ৫৫৭ রানে পৌঁছে দেন রিকেলটন। ১৬৫ বলে ১৩টি বাউন্ডারিতে ১০২ রান করে আউট হন তিনি।

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ৪০০ রানে।

১

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

২

প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

৩

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

৪

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

৫

বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী

৬

রাজশাহীর বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন

৭

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

৮

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

১২

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

১৩

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১৪

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

১৫

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }