স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক সমিতির উদ্যোগে

যে বীরের নামে কলেজ, তাঁর মৃত্যুবার্ষিকীতে নীরব প্রশাসন

অহনা পোদ্দার, তিতুমীর কলেজ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে কলেজ কর্তৃপক্ষের কোনো কর্মসূচি নেই

তিতুমীরের নামে কলেজ, অথচ তিতুমীরের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে নেই কলেজ প্রশাসনের কোনো আয়োজন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষক-জনতাকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলা বিপ্লবী নেতা মীর নিসার আলী তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সরকারি তিতুমীর কলেজ কর্তৃপক্ষের এমন নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। যে ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম ধারণ করে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান, তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণে প্রশাসনের উদ্যোগ না থাকাকে শিক্ষার্থীদের কাছে হতাশাজনক বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছিল তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্মরণানুষ্ঠান, আলোচনা সভা কিংবা বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়নি। তবে তিতুমীরকে স্মরণ করতে এগিয়ে আসে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। সংগঠনটির উদ্যোগে সকাল ১০টায় সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অর্থাৎ কলেজের নামের সঙ্গে যাঁর ইতিহাস জড়িয়ে, তাঁকে স্মরণে রাখার দায়িত্ব পালন করেছে একটি ছাত্রসংগঠন; প্রশাসনের পক্ষ থেকে ছিল না দৃশ্যমান উদ্যোগ।

প্রশ্ন উঠেছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী পালনের দায়িত্ব কি শুধু শিক্ষার্থী বা সাংবাদিক সংগঠনের? শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা, দেশপ্রেম ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে সংগ্রামের চেতনা জাগিয়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ তিতুমীরের নামে প্রতিষ্ঠিত কলেজেই তাঁর স্মরণে প্রশাসনিক কর্মসূচি না থাকা সেই দায়িত্ববোধের ঘাটতি সামনে এনেছে।

১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ বাহিনী কামান নিয়ে নারকেলবাড়িয়ায় তিতুমীরের ঐতিহাসিক বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। ব্রিটিশ বাহিনীর সঙ্গে অসম যুদ্ধে তিতুমীর শহীদ হন। এর আগে বাংলার কৃষকদের ওপর জমিদারদের অতিরিক্ত খাজনা আদায়, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে তিনি কৃষকদের সংগঠিত করেছিলেন। তাঁর নেতৃত্বে জমিদারি শোষণের বিরুদ্ধে আন্দোলন বিস্তৃত হলে একপর্যায়ে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গেও সংঘাত শুরু হয়। বাঁশের কেল্লা হয়ে ওঠে সেই প্রতিরোধের প্রতীক।

তিতুমীরের সংগ্রাম কেবল একটি সামরিক সংঘর্ষের ইতিহাস নয়; এটি শোষণ, বৈষম্য ও ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে সাধারণ মানুষের সংগঠিত প্রতিরোধের ইতিহাস। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অন্যতম জায়গা হতে পারত তাঁর নামের কলেজটি। মৃত্যুবার্ষিকীতে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পাঠচক্র, রচনা প্রতিযোগিতা কিংবা স্মৃতিচারণের মতো কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তাঁর জীবন ও আদর্শ তুলে ধরার সুযোগ ছিল। কিন্তু এ বছর প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো আয়োজন দেখা যায়নি।

কলেজটির নামকরণের ইতিহাসও তিতুমীরের স্মৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি ‘জিন্নাহ কলেজ’ নামে যাত্রা শুরু করে। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের উত্তাল সময়ে তৎকালীন শিক্ষার্থীরা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নামে থাকা কলেজটির নাম পরিবর্তনের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চে কলেজটির নাম তিতুমীর কলেজ করা হয়। ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াই করা এক বিপ্লবীর নাম ধারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পরিচয়ে যুক্ত হয় প্রতিবাদ ও প্রতিরোধের ইতিহাস।

সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কথাসাহিত্যিক আবিদ আযম বলেন, ‘আমাদের পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। আমাদের পাঁচ হাজার বছরের ইতিহাস রয়েছে। তিতুমীর থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ, সবার সম্পর্কে জানতে হবে।’ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চার গুরুত্ব উঠে আসে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, ‘তিতুমীর ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনা। আমরা প্রত্যাশা করি, তাঁর মতো চরিত্র পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করুক।’ তিনি তিতুমীরের মতো সংগ্রামী ব্যক্তিত্বের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও তুলে ধরেন।

সাংবাদিক সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হলেও কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি না থাকার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, এ ধরনের স্মরণানুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয়; শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ইতিহাস ও মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও একটি মাধ্যম। তিতুমীরের নামে প্রতিষ্ঠিত কলেজে তাঁর মৃত্যুবার্ষিকী নীরবে পার হয়ে যাওয়া সেই ঐতিহাসিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তিতুমীরের স্মৃতি শুধু কলেজের নামফলকে সীমাবদ্ধ থাকার কথা নয়। তাঁর সংগ্রাম, আত্মত্যাগ ও প্রতিরোধের ইতিহাস শিক্ষার্থীদের পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক চর্চায় জায়গা পাওয়ার দাবি রাখে। প্রতিবছর মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকীতে নিয়মিত কর্মসূচি আয়োজনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ চাইলে এই ইতিহাসকে প্রাতিষ্ঠানিক চর্চার অংশ করতে পারে। কিন্তু এ বছর প্রশাসনের উদ্যোগ না থাকায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এখন প্রশ্ন, আগামী বছরও কি তিতুমীরের স্মরণে কলেজ প্রশাসন নীরব থাকবে, নাকি নিজের নামের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দায়িত্বশীল হবে?

১

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

২

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

৩

বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী

৪

রাজশাহীর বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন

৫

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

৬

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

৮

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

৯

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

১০

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

১১

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১২

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

১৩

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না : মাহদী আমিন

১৫

স্কুলে এআই শেখাব, নাকি এআইকে প্রশ্ন করতে শেখাব?

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }