২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

মাইকেল ওয়েনের বয়স তখন ১৮ বছর ১২ দিন। ১৯৯৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে গোলের একটি রেকর্ড। সেই রেকর্ডের ২৮ বছর পর এবার তাঁকে স্পর্শ করলেন আরেক ১৮ বছর বয়সী তরুণ। তাঁর নাম রিও এনগুমোহা। বয়স ১৮ বছর ৮৫ দিন।

গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৪-০ গোলের জয়ের ম্যাচে এনগুমোহা একটি গোল করেছেন, করিয়েছেন আরেকটি। তাতেই ওয়েনের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে গোলে ভিন্নধর্মী দুই অবদান রাখলেন এনগুমোহা।

.

ম্যাচে এনগুমোহার গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ব্র্যাডলি বারকোলার পাস থেকে জালের দেখা পান তিনি। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলেও অবদান ছিল তাঁর। অবশ্য বিরতির আগে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয়েছিল ইউনাইটেড। আলেক্সান্দার ইসাককে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় ইয়োরোকে লাল কার্ড দেখান রেফারি স্যাম ব্যারট।

.


এমন কীর্তির পরও এনগুমোহার কথায় ব্যক্তিগত অর্জন নিয়ে বাড়তি উচ্ছ্বাস নেই। ম্যাচ শেষে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে তিনি বরং দলের জয়ের গুরুত্বই সামনে এনেছেন, ‘আমার চোখে লিভারপুল-ইউনাইটেড ম্যাচের চেয়ে বড় ম্যাচ আর হয় না। অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়া বিশেষ কিছু। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই রেকর্ডগুলো সত্যিই বিশেষ। তবে গোল করা এবং দলকে সাহায্য করে তিন পয়েন্ট পাওয়াই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, সামনে আরও অনেক গোল করতে ও করাতে পারব।’

লিভারপুল কোচ আন্দোনি ইরাওলাও এনগুমোহার প্রশংসা করেছেন, ‘রিও ডান ও বাঁ, দুই পাশেই অনেক মিনিট খেলছে। ভেতরে ঢুকে শট নেওয়া, বাইরে দিয়ে গিয়ে ক্রস করা, দুই দিক থেকেই এসব করতে সে অভ্যস্ত হয়ে উঠছে।’

১

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

২

প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

৩

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

৪

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

৫

বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী

৬

রাজশাহীর বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন

৭

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

৮

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

১২

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

১৩

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১৪

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

১৫

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }