স্কালোনির নজরে ৭৪ ফুটবলার, প্রকাশ পেল আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনার মানচিত্র

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ পরিকল্পনা কেবল বর্তমান খেলোয়াড়দের ঘিরে সীমাবদ্ধ নয়। সিনিয়র দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর সম্ভাবনাময় ফুটবলারদেরও নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন কোচ লিওনেল স্কালোনি ও তাঁর কোচিং স্টাফ। তিনটি পর্যায়ে মোট ৭৪ জন ফুটবলারের একটি তালিকা ও অবস্থানভিত্তিক মানচিত্র প্রকাশ্যে এসেছে। এতে আর্জেন্টিনার ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনার একটি চিত্র পাওয়া যাচ্ছে। আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক ও কৌশলগত সহকারী মাতিয়াস মান্না সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানচিত্রটি প্রকাশ করেন। এজেইজা অনুশীলন কমপ্লেক্সে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দলের অনুশীলনের কিছু ছবির সঙ্গে ছিল এই তালিকা। সেখানে সিনিয়র দল, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ পর্যায়ের খেলোয়াড়দের আলাদাভাবে দেখানো হয়েছে। তালিকা অনুযায়ী, সিনিয়র দলে রয়েছেন ২৮ জন, অনূর্ধ্ব-২০ দলে ২৪ জন এবং অনূর্ধ্ব-১৭ দলে ২২ জন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—এই চার পজিশনে ভাগ করে খেলোয়াড়দের নাম সাজানো হয়েছে। সিনিয়র দলে চার গোলরক্ষক, নয় ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও আট ফরোয়ার্ড রয়েছেন। অনূর্ধ্ব-২০ দলে চার গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ড। আর অনূর্ধ্ব-১৭ দলে তিন গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও চার ফরোয়ার্ডকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিনিয়র দলে অভিজ্ঞদের সঙ্গে নতুন মুখ সিনিয়র দলের গোলরক্ষকদের তালিকায় রয়েছেন এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান। রক্ষণভাগে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালেরদি, অ্যারন আনসেলমিনো, আগুস্তিন জিয়াই ও গনসালো মন্তিয়েল। মিডফিল্ডে সাতজনের তালিকায় রয়েছেন মাসিমো পেরোনে, এজেকিয়েল ‘একুই’ ফের্নান্দেস, ভ্যালেন্তিন বারকো, এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাস। আক্রমণভাগে আছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেস, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে লোপেস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে ও জিওভান্নি সিমিওনে। এই তালিকায় অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। অর্থাৎ, জাতীয় দলের বর্তমান শক্তি ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিকল্প খেলোয়াড় তৈরির দিকেও নজর রয়েছে কোচিং স্টাফের। অনূর্ধ্ব-২০ দলেও ২৪ ফুটবলার ভবিষ্যতের জাতীয় দল গঠনের পরিকল্পনায় অনূর্ধ্ব-২০ পর্যায়ের ২৪ জনকে পর্যবেক্ষণে রেখেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। এই দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন মাসিমো লেগুইসামন, দামিয়ান তালাভেরা, রামিরো বুরাত্তি ও আগুস্তিন কোর্তেস। রক্ষণভাগে আছেন হোয়াকিন সালাস, লুকাস আয়ালা, গনসালো এসকুদেরো, হুয়ান আরায়াগো, মাতেও মার্তিনেস, ইগনাসিও ওভান্দো, ভ্যালেন্তিন লোসা ও এলিয়াস ভেরন। মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গালাসি, আলেহান্দ্রো তেয়ো, ফাকুন্দো কারিসো, হেরোনিমো গোমেস মাত্তার, ফ্রাঙ্কো পেরেস, ফাকুন্দো গুচ ও রামিরো তুলিয়ান। আক্রমণভাগে পাঁচজন হলেন ফাকুন্দো হাইনিকোস্কি, ভ্যালেন্তিন দাভিলা,...

$post['title']

ঢাকা জেলার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

$post['title']

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের

$post['title']

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

$post['title']

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’— কাকে বলেছিলেন মেসির মা

$post['title']

সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার