খেলা

অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনে ধারণ করেছিলেন এক ব্যক্তি। পরে সেই ভিডিও সরিয়ে নিয়ে নিজের ‘সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন’ সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের কাছে ড্রোন উড়িয়ে প্রায় ১২ মিনিটের ভিডিও ধারণ করেন ওই ব্যক্তি। পরে সেটি নিজের ইউটিউব চ্যানেল ‘সিসি ওভারভিউ’-তে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, এ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া পচেত্তিনো রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ওই ব্যক্তি বলেন, ‘আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি।’

তিনি আরও বলেন, ‘ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও আমার কাজটি যে নৈতিক ছিল না, তা পুরোপুরি স্বীকার করছি।’

সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে পচেত্তিনোকে দেখানোই ছিল তাঁর উদ্দেশ্য। অনুশীলন শুরুর সময় ভিডিও ধারণ করায় তিনি ভুল করে ভেবেছিলেন, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি। তাঁর ধারণা ছিল, শুধু ওয়ার্ম-আপের দৃশ্যই ধারণ করা হবে।

নিজেকে কলিন পরিচয় দেওয়া ওই ড্রোন অপারেটর আরও জানান, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও ভুল ধারণা করেছিলেন তিনি।

নিজের কর্মকাণ্ডের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আন্তরিকভাবে আশা করছি, আমার এই কর্মকাণ্ড কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।’

ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল কিংবা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না বলেও স্পষ্ট করেছেন তিনি।

এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }