রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায়ে গভীর হতাশ মিয়ানমার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জেনোসাইড (জাতিগত হত্যা) চালিয়েছে—জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া এ রায়ে ‘গভীর হতাশা’ প্রকাশ করেছে দেশটি।

গতকাল শুক্রবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আদালতের রায়টি ভিন্নমতসহ ঘোষণা করা হয়েছে। ফলে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়নি, বিষয়টি লক্ষ করা প্রয়োজন।’

.
আন্তর্জাতিক বিচার আদালত যুগান্তকারী রায়ে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগ চালিয়েছে।
.

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাঁর ঐতিহাসিক রায়ে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগ চালিয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত “সন্ত্রাসবিরোধী” অভিযানগুলো জেনোসাইডের উদ্দেশ্যে চালানো হয়নি। এসব অভিযান ছিল “সীমিত পরিসরের এবং স্বল্পস্থায়ী”। অভিযানগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল। ব্যাপক “সন্ত্রাসী হামলা”র সরাসরি জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছিল।’

.
রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত নিধন চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের দেওয়া রায় এড়িয়ে যাওয়া কিংবা তা কার্যকরের ক্ষেত্রে নেপিডোর গড়িমসি করার ‘কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই’।
আরসালান সুলেমান, গাম্বিয়ার প্রধান আইনজীবী
.

এদিকে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত নিধন চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের দেওয়া রায় এড়িয়ে যাওয়া কিংবা তা কার্যকরের ক্ষেত্রে নেপিডোর গড়িমসি করার ‘কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই’ বলে মন্তব্য করেছেন গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান।

আরসালান বলেন, আন্তর্জাতিক আইনে তারা এ রায় মানতে বাধ্য। অবশ্য মিয়ানমার এ রায়কে প্রত্যাখ্যান করেছে।

আইসিজের রায় ঘোষণার পর শক্তভাবে এর পক্ষে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা রায় কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রয়োজনে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি তুলেছে।

.

দ্য হেগে দেওয়া এ যুগান্তকারী রায়ে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা, ক্ষতিপূরণ দেওয়া ও জাতিগত নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইসিজের নিজস্ব কোনো রায় কার্যকর করার ক্ষমতা নেই; রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।

.বিচার ও সত্যের জয়: জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার.

মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ আদালত থেকে রায় ঘোষণার পর আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গাম্বিয়ার আইনজীবী বলেন, মিয়ানমার এ রায় আন্তর্জাতিক আইনে মানতে বাধ্য এবং পুরো বিচারপ্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশটি। কেন তারা রায় কার্যকর করবে না, সে বিষয়ে মিয়ানমারের কোনো বিশ্বাসযোগ্য যুক্তি দাঁড় করানোর সুযোগ নেই।

.
আইসিজের রায় ঘোষণার পর শক্তভাবে এর পক্ষে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা রায় কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রয়োজনে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি তুলেছে।
.

আরসালান সুলেমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন, বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের পুনর্মিলন এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের আদেশকে ‘সুদূরপ্রসারী’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালত থেকে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করে দেওয়া এ রায় ভবিষ্যতের গণহত্যাসংক্রান্ত মামলাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার পর ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া। সাত বছর পর আসা এ রায় এক দশক ধরে শরণার্থীশিবিরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গা ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার করবে বলে মনে করেন সুলেমান।

.মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা.

সুলেমান বলেন, ‘ভুক্তভোগীরা ৯ বছর ধরে শরণার্থীশিবিরে কাটাচ্ছেন। নিঃসন্দেহে এটি অনেক দীর্ঘ সময়, ন্যায়বিচার যেন অধরাই মনে হচ্ছিল। তবে আমি মনে করি, আজকের এ রায় একটি আশার বার্তা দেবে, তাঁরা যে জাতিগত নিধনের শিকার হয়েছেন, তার জবাবদিহি নিশ্চিত হবে।’

প্রায় এক দশক শরণার্থীশিবিরে বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে এবং আদালতের নির্দেশ কার্যকর করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান সুলেমান।

.রোহিঙ্গা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের চিন্তার কারণ হয়ে উঠতে পারে

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }