রাজনীতি

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

পিলখানা, শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান

পিলখানা, শাপলা চত্বর, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের ন্যায়বিচারের দাবি উপেক্ষা করে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয় বলে মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ দাবি জানান। সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটি পাঠান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, পিলখানা, শাপলা চত্বর, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। এসব ঘটনার বিচার ও ভুক্তভোগীদের দাবি উপেক্ষা করে বিভিন্ন টকশো ও অন্যান্য প্ল্যাটফর্মে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বলে দাবি করেন তারা।

হেফাজত নেতারা বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় আসার পরও দলটি নিজেদের অবস্থান পরিবর্তন করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তাদের মতে, বিগত শাসনামলে নির্যাতনের শিকার শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। হেফাজতের অভিযোগ, দলটির দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম-খুনসহ পিলখানা, শাপলা চত্বর ও জুলাইয়ের মতো গুরুতর ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা থাকতে পারে না বলে মনে করে সংগঠনটি।

এ অবস্থায় ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবি আদায়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন হেফাজতের নেতারা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কিছু গণমাধ্যমও তাদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এসব তৎপরতা প্রতিহত করতে আরেকটি গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন হেফাজতের নেতারা।

বিবৃতির শেষাংশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন তারা। হেফাজতের দাবি, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পর তৃতীয় কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। এ ছাড়া শেখ হাসিনা ও তাঁর শাসনকাল নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত সমালোচনামূলক মূল্যায়নের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

১

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

২

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৩

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৪

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৫

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৭

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৮

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

৯

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১০

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১১

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১২

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৩

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৪

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১৫

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }