দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক কি আগ্রায় তাজমহল দেখতে কিংবা নিজামুদ্দিন দরগায় যেতে পারবেন? বিষয়টি এখনো পরিষ্কার নয়। তিন দিনের জন্য ভারতে এসে মালিক কিন্তু ওই দুই জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাধ তাঁর মিটবে কি না, ভারত সরকার এখনো পরিষ্কারভাবে কিছু জানায়নি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে মুসাদ্দিক গতকাল শুক্রবার ভারতে এসেছেন। ভারত সরকারের আমন্ত্রণেই তাঁর এই সফর। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লির পুরোনো কেল্লায় বসেছে এসসিওর ‘সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম’-এর সম্মেলন। ভারত এই সম্মেলনের আয়োজক।

প্রচলিত রীতি ও সাংগঠনিক নীতি অনুযায়ী গত ২৮ অক্টোবর পাকিস্তানসহ সব এসসিও সদস্যদেশকে আমন্ত্রণ জানানোর কথা ভারত ঘোষণা করেছিল। পরে সংগঠনের প্রটোকল অনুযায়ী ভারত আমন্ত্রণ জানায় পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে।

.

তবে গত শনিবার ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পর পাকিস্তান মুসাদ্দিক মালিককে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী মালিক দিল্লি এসেছেন।

পাকিস্তান এই প্রসঙ্গে জানায়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিও কাঠামোর মধ্যে সভ্যতা সংলাপ এগিয়ে নিতে ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

চলতি বছরের জুনে পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে মুসাদ্দিক মালিক বলেছিলেন, সিন্ধু নদের পানি যারা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, পাকিস্তান তাদের ‘হাত কেটে’ ফেলবে। সম্প্রতি তিনি বলেছেন, পানিচুক্তির বিষয়টিকে পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে নিয়ে যেতে চাইছে। তারা জাতিসংঘ ও অন্যান্য সালিশি ফোরামে যাচ্ছে। তাদের কাছে এটি ‘ন্যায়বিচার ও ভাটির দেশের অধিকারের প্রশ্ন’।

.

২০২৩ সালে ভারতের পশ্চিমি রাজ্য গোয়ায় বসেছিল এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের সম্মেলন। তাতে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০২৫ সালের মে মাসে পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানে হামলা চালালে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে সেই সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো নেতা বা মন্ত্রীর এটাই প্রথম ভারত সফর।

বিভিন্ন সরকারি-বেসরকারি সূত্র অনুযায়ী, ভারতে থাকাকালে মুসাদ্দিক মালিক আগ্রায় তাজমহল ও নয়াদিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সে জন্য তিনি ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধও করেছেন। কিন্তু সেই সুযোগ তিনি পাবেন কি না, তা নিয়ে নানা রকম খবর শোনা যাচ্ছে।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে এক ধরনের খবর লেখা হয়েছে। মজার বিষয়, প্রতিটি সংবাদই করা হয়েছে সরকারি সূত্রের বরাতে। কোনো গণমাধ্যম বলছে, পাকিস্তানি মন্ত্রীকে ভিসা দেওয়া হয়েছে শুধু এসসিও ফোরামে অংশ নিতে। অন্যত্র যাওয়ার জন্য নয়।

.

অর্থাৎ যে স্থানে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই নয়াদিল্লির বাইরে যাওয়ার অনুমতি তাঁর নেই। সেই নিরিখে তাজমহল দেখতে তাঁর আগ্রা যাওয়া হবে না। এখন ঘটনা হলো, মুসাদ্দিক যে নিজামুদ্দিন দরগায় যাওয়ার আগ্রহ দেখিয়েছেন, তা নয়াদিল্লিতেই। কিন্তু সে ক্ষেত্রেও তাঁর যাওয়া হবে না। কারণ, হিসেবে নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

আবার একইভাবে কোনো কোনো গণমাধ্যম ‘সরকারি সূত্রের বরাতে’ জানিয়েছে, পাকিস্তানি দূতাবাসের সঙ্গে আগ্রায় তাজমহল দেখতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। দিল্লিতে মোগল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ পরিদর্শনেও তিনি যেতে পারেন। তবে নিরাপত্তার কারণে নিজামুদ্দিন দরগায় যেতে পারবেন না।

গতকাল এসসিওর সভ্যতার সংলাপ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিভিন্ন সাম্রাজ্য বিশ্বের মানচিত্রে পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু সভ্যতাগত সংলাপ মানুষের চিন্তাভাবনা বদলায়। বিশ্বশান্তির শক্তিশালী ভিত্তি তৈরি করে। ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘সমগ্র পৃথিবীই এক পরিবার’-এর ধারণা তুলে ধরে তিনি পারস্পরিক সম্প্রীতি ও বৈশ্বিক কল্যাণের ওপর জোর দেন।

.

নরেন্দ্র মোদি বলেন, এসসিও প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এই সংগঠন উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সেই অগ্রগতির সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা যুক্ত হলে সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

সেই লক্ষ্যে মোদি বলেছেন, প্রযুক্তি কাজে লাগিয়ে জ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদান বৃদ্ধি করা হলে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা বাড়বে। জ্ঞানের ভান্ডারও সমৃদ্ধ হবে।

১

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

২

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৩

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৪

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৫

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৭

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৮

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

৯

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১০

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১১

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১২

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৩

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৪

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১৫

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }