জয়পুরহাটের নান্দাইল দিঘিতে ধারণ করা পর্ব প্রচার ২৭ নভেম্বর

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

গান, নাট্যাংশ ও বিশেষ প্রতিবেদনে উঠে আসবে জেলার ইতিহাস-ঐতিহ্য

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে। তিন শতাধিক বছরের পুরোনো এই দিঘির কোল ঘেঁষে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে বসেছিল এবারের আয়োজন। হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার।

বহু বছর ধরেই দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানে ‘ইত্যাদি’র মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠান ধারণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে জয়পুরহাটের নান্দাইল দিঘিকে। দিঘির জলরাশি, প্রাচীন স্থাপনার আবহ ও নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠান ঘিরে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো দর্শক।

এবারের পর্বে থাকছে তিন ধরনের বিশেষ সংগীত পরিবেশনা। জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে শোনা যাবে তাঁর জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি বিশেষ পরিবেশনা। চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।

জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। নৃত্য পরিচালনা করেছেন এস কে জাহিদ। পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

দর্শকপর্বেও থাকছে ভিন্ন আয়োজন। জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়েছে। পরে জেলার ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেছেন তাঁরা।

এবারের ‘ইত্যাদি’তে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে তথ্যবহুল প্রতিবেদন। পাশাপাশি তুলে ধরা হবে বাক্‌প্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন তাঁরা।

এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের বিশেষ প্রতিবেদন থাকছে। ছাই দিয়ে মাটির ক্যানভাসে অবিশ্বাস্য সব প্রতিকৃতি তৈরি করেন তিনি। অন্যদিকে যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে অনুষ্ঠানে। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করে আসছেন তিনি।

সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এতে উঠে আসবে অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটরদের কর্মকাণ্ড, ডিজিটাল ট্রল, ‘ইয়েস স্যার’ সংস্কৃতি, চটকদার শিরোনামে চটকহীন খবর এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্রবণতা।

এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, চিঠিপত্র পর্বসহ নিয়মিত অন্যান্য আয়োজন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের একঝাঁক শিল্পী।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জয়পুরহাটে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্ব।

১

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

২

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৩

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৪

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৫

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৭

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৮

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

৯

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১০

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১১

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১২

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৩

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৪

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১৫

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }