কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

মানুষের জীবনে আনন্দের উপলক্ষ আসে নানা পথে। কাঙ্ক্ষিত কোনো সংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এমন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ উদ্‌যাপন করে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জড়িত থাকা উচিত।

ইসলাম আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। রাসুল (সা.)-এর জীবনাচারে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। তাঁর সুন্নাহ থেকে জানা যায়, সুসংবাদের সময় কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে পরিণত হতে পারে।

.

সুসংবাদ পেলে আল্লাহর প্রশংসা করা নবীজির একটি বিশেষ আমল ছিল। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি (সা.) পছন্দনীয় কিছু দেখলে এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’

অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)

এই ছোট্ট দোয়ায় কৃতজ্ঞতার গভীর শিক্ষা রয়েছে। মানুষ অনেক সময় নিজের যোগ্যতা, চেষ্টা, দূরদর্শিতা, সময়োপযোগী সিদ্ধান্ত ও নিখুঁত পরিকল্পনাকে সফলতার কারণ মনে করে। কিন্তু মুমিনের বিশ্বাস হলো, চেষ্টা মানুষের দায়িত্ব, আর সফলতা হলো আল্লাহর অনুগ্রহ।

.
যখন কোনো আনন্দের সংবাদ আসত অথবা তাঁকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তখন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদায় লুটিয়ে পড়তেন।
.মহানবী (সা.) যেভাবে সুসংবাদ দিতেন.

তবে আনন্দের মুহূর্তের মতো অপছন্দনীয় পরিস্থিতিতেও নবীজি (সা.) আল্লাহর প্রশংসা করতেন। আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত একই হাদিসের দ্বিতীয় অংশে এসেছে, রাসুল (সা.) অপছন্দনীয় কিছু দেখলে বলতেন, ‘আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল।’

অর্থ: ‘সব অবস্থায় আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)

জীবনের সব প্রত্যাশা পূরণ হয় না। কখনো আনন্দের সংবাদ মেলে, কখনো মন খারাপ করার মতো খবর শুনতে হয়। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, আল্লাহর প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা বজায় রাখাই মুমিনের বৈশিষ্ট্য। এই দোয়া সেই মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে।

.

সুসংবাদ পেলে নবীজি (সা.) শুধু মুখের প্রশংসায় সীমাবদ্ধ থাকতেন না, যখন কোনো আনন্দের সংবাদ আসত অথবা তাঁকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তখন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদায় লুটিয়ে পড়তেন। (সুনানে তিরমিজি, হাদিস: ১৫৭৮)

এ আমলকে ইসলামের পরিভাষায় ‘সিজদা আশ–শোকর’ বলা হয়। আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নিয়ামত লাভ, বিপদমুক্তি কিংবা আনন্দদায়ক সংবাদ পাওয়ার পর কৃতজ্ঞতাস্বরূপ এ সিজদাহ করা হয়। এর মাধ্যমে বান্দা কৃতজ্ঞচিত্তে স্বীকার করে, জীবনের প্রতিটি কল্যাণের প্রকৃত উৎস কেবল আল্লাহ–তাআলা।

.নেয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সঠিক পদ্ধতি কোনটি.
আমাদের সমাজে আনন্দ এলে নানা আয়োজন হয়, পার্টি বা উদ্‌যাপন হয়। কিন্তু সেই আনন্দের সঙ্গে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস খুব বেশি চোখে পড়ে না।
.

সাহাবিদের কাছেও এটি ছিল সুপরিচিত আমল। কাব ইবনে মালিক (রা.) তাবুক যুদ্ধে অংশ না নেওয়ায় দীর্ঘ পঞ্চাশ দিন সামাজিকভাবে বর্জিত অবস্থায় কাটান। সেই কঠিন সময়ে তাঁর কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে এসেছিল।

অবশেষে যখন তাঁর তওবা কবুলের আয়াত নাজিল হলো, তখন সালা পাহাড়ের চূড়া থেকে এক ব্যক্তি উচ্চ স্বরে সুসংবাদ শোনালেন।

সেই আওয়াজ শোনামাত্র কাব (রা.) সিজদাহে লুটিয়ে পড়লেন। সুসংবাদদাতাকে তিনি নিজের পরনের কাপড় উপহার দিলেন। মসজিদে পৌঁছালে তালহা ইবনে ওবাইদুল্লাহ (রা.) দৌড়ে এসে তাঁকে অভিনন্দন জানালেন।

নবীজির চেহারা তখন আনন্দে উজ্জ্বল, আর তিনি একে কাবের জীবনের সর্বোত্তম দিন বলে সুসংবাদ দিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪১৮)

আমাদের সমাজে আনন্দ এলে নানা আয়োজন হয়, পার্টি বা উদ্‌যাপন হয়। কিন্তু সেই আনন্দের সঙ্গে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস খুব বেশি চোখে পড়ে না।

অথচ যে আনন্দ আল্লাহর স্মরণের মাধ্যমে শুরু হয়, তা বান্দাকে তাঁর আরও কাছাকাছি নিয়ে যায়। সুসংবাদ তখন কেবল ক্ষণিকের উচ্ছ্বাস থাকে না, হয়ে ওঠে ইবাদতের এক অনন্য উপলক্ষ।

  • ফয়জুল্লাহ রিয়াদ : শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা

.যে ৪ আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে

১

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

২

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

৩

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

৪

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

৫

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

৬

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

৭

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

৮

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

৯

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

১০

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

১১

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

১২

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

১৩

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

১৪

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১৫

মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }