খাদির লাল-সাদা শাড়ি, অলংকারম শিল্পকর্মে মা ও মাতৃভূমির বন্ধন;

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

জাতীয় পোশাকে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের উপস্থাপন

মায়ের ভালোবাসার কোনো সীমানা নেই। দেশ, ভাষা কিংবা সংস্কৃতি—সবকিছুর ঊর্ধ্বে এই অনুভূতি। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সেই চিরন্তন বন্ধনকেই বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) ভোর ৫টায় পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হয় ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্ব। সেখানে মাতৃত্বকে উপজীব্য করে তৈরি বিশেষ পোশাকে মঞ্চে উপস্থিত হন মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। মাহির পোশাকে উঠে এসেছে জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প। একই সঙ্গে মা ও মাতৃভূমির মধ্যকার সম্পর্ককে এক সূত্রে গেঁথে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

মাহির পরনে ছিল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি লাল-সাদা শাড়ি। ১৬ গজ সুতি খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। শাড়ির পাড়ে ছিল জাতীয় ফুল শাপলার সূচিকর্ম ও ব্লকপ্রিন্টের নকশা। মঞ্চে চলাফেরার সুবিধার কথা বিবেচনায় রেখে তৈরি করা হয় পরার উপযোগী বিশেষ নকশার শাড়িটি।

বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন মাহি

তবে পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মাহির পিঠে বহন করা বড় বৃত্তাকার শিল্পকর্ম। এতে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়—শৈশব, মাতৃত্ব এবং বার্ধক্য। জীবনের শেষ প্রান্তে মেয়ের কোলে আশ্রয় নেওয়া মায়ের দৃশ্যের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত মমতা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে।

শিল্পকর্মটি তৈরি করা হয়েছে কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে। বহন ও মঞ্চে উপস্থাপনের সুবিধার জন্য এর কাঠামোকে নয়টি আলাদা অংশে ভাগ করা হয়েছিল। নকশার কাজ শেষ করতে ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার ও তাঁর দল খুব অল্প সময় পেয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরো প্রস্তুতির জন্য সময় ছিল মাত্র তিন দিন। এর মধ্যে দুই দিন ব্যয় হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা বৃত্তাকার শিল্পকর্মটি তৈরিতে।

পোশাকের সঙ্গে মাহির সাজে যুক্ত হয়েছিল বাংলার ঐতিহ্যবাহী অলংকারের অনুষঙ্গ। সীতাহার, কণ্ঠহার, বালা ও ঝুমকার মতো সাবেকি গয়নার নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে এসব অলংকার তৈরি করেছেন ডিজাইনার তন্বী কবির। নয়জন কারিগর সাত দিন ধরে কাজ করে গয়নাগুলো তৈরি করেন। তাঁদের সম্মিলিত শ্রমের পরিমাণ ছিল প্রায় ৮৮০ ঘণ্টা।

মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য

মাতৃত্বের ভাবনা নিয়ে মাহি সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, একজন মানুষ পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা তাকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। তাঁর জাতীয় পোশাকের ভাবনায় এই দুই বন্ধনকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

মাহির ভাষায়, ‘মাতৃত্ব এমন এক অনুভূতি, যা দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমা মানে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প জড়িয়ে আছে। জাতীয় কস্টিউমের মাধ্যমে সেই চিরন্তন ভালোবাসাকেই তুলে ধরতে চেয়েছি। একজন মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মায়ের সন্তান, আর মাতৃভূমি আমাদের দেয় শেকড় ও পরিচয়। এই দুই বন্ধনের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত।’

জাতীয় পোশাকের প্রস্তুতিতে মাহিকে সহযোগিতা করেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় মাহি নিজের জাতীয় পোশাক সঙ্গে নিয়ে পুয়ের্তো রিকোয় যেতে পারেননি। প্রয়োজনীয় পোশাক ও সাজের অনুষঙ্গ প্রস্তুত করে মিথিলা সেগুলো নিয়ে প্রতিযোগিতার আয়োজনে যোগ দেন।

মাহি জানান, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি গুছিয়ে নিতে মিথিলার সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল। তাঁর ভাষায়, একজন বন্ধু ও বড় বোনের মতো পাশে থাকায় সীমিত সময়েও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়েছে।

কুমিল্লার খাদি, শাপলার নকশা, বাংলার ঐতিহ্যবাহী অলংকার এবং মাতৃত্বের গল্প—সব মিলিয়ে মাহির জাতীয় পোশাকে দেশীয় সংস্কৃতি ও কারুশিল্পের নানা উপাদান স্থান পেয়েছে। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এটি কেবল একটি পোশাকের উপস্থাপন নয়; মা, মাতৃত্ব ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানানোর একটি শিল্পিত প্রয়াস।

১

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

২

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

৩

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

৪

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

৫

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

৬

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

৭

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

৮

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

৯

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

১০

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১১

মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি

১২

তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির

১৩

আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী

১৪

ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

১৫

১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }