বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

লজিস্টিক, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও পশ্চাৎ-সংযোগ শিল্পে ঘাটতির কথা তুলে ধরলেন মাহমুদ হাসান খান; শ্রমিক প্রতিনিধিদের দাবি, ন্যায্য মজুরি নির্ধারণে চাই স্বচ্ছ ও তথ্যভিত্তিক কাঠামো

ভিয়েতনামের মতো অবকাঠামো ও ব্যবসায়িক সুবিধা নিশ্চিত করা হলে দেশটির সমপরিমাণ মজুরি দিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের আপত্তি নেই বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তাঁর দাবি, মজুরির তুলনা করার আগে দুই দেশের শিল্প অবকাঠামো, লজিস্টিক সুবিধা, উৎপাদন সক্ষমতা ও সরকারি সহায়তার পার্থক্য বিবেচনায় নিতে হবে।

রোববার (২২ নভেম্বর) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স’ ওয়েজ: ফেয়ারনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদ হাসান খান বলেন, ‘যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।’

ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।’

বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, লিড টাইমের ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনামের তুলনায় পিছিয়ে। দেশে গভীর সমুদ্রবন্দর নেই, ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে ওঠেনি। এসব শিল্পের বিকাশে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহেও ঘাটতি রয়েছে। ফলে উৎপাদন ও পণ্য সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোক্তাদের বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি দাবি করেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হলেও তাঁদের গড় মাসিক প্রকৃত আয় প্রায় ১৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য দেশে শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও সরকারি সহায়তার বিভিন্ন ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এ ধরনের সুবিধা তুলনামূলক কম বলেও মন্তব্য করেন তিনি।

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই হিসাবের সঙ্গে ভিন্নমত তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য, ওভারটাইমসহ অতিরিক্ত কাজের আয়কে নিয়মিত মজুরির সঙ্গে মিলিয়ে দেখলে শ্রমিকের প্রকৃত মজুরি পরিস্থিতি বোঝা যায় না।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, ওভারটাইম বাদ দিয়ে একজন শ্রমিক তাঁর নিয়মিত কাজের জন্য কত টাকা পান, সেটিই মজুরি মূল্যায়নের ভিত্তি হওয়া উচিত। অতিরিক্ত সময় কাজ করে পাওয়া অর্থকে ন্যূনতম মজুরির অংশ হিসেবে দেখার সুযোগ নেই।

শ্রমিক-মালিকের আস্থার সংকট

অনুষ্ঠানে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তায় নামার কারণ নিয়েও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ভিন্ন অবস্থান দেখা যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে রাস্তায় না নামলে তাঁদের দাবি নিয়ে আলোচনা হয় না। এ অবস্থাকে আস্থার সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

তাঁর ভাষ্য, অন্যান্য দেশে শ্রমিকদের সামাজিক সুরক্ষায় সরকার বিভিন্ন সুবিধা দেয়। বাংলাদেশে শ্রমিকদের কল্যাণের বিষয়টি অনেকটাই কারখানার মালিকদের ওপর নির্ভরশীল। পাশাপাশি ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতি, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, মজুরির ভিত্তি নির্ধারণে সুস্পষ্ট সংজ্ঞার অভাব এবং মজুরি বোর্ডের গবেষণার সীমাবদ্ধতার বিষয়গুলোও তিনি তুলে ধরেন।

শ্রমিকদের রাস্তায় নামার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি? আমাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দাবি বা সমস্যা তুলে ধরে মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে বিশৃঙ্খলা কাম্য নয়।

মজুরি নির্ধারণে নতুন কাঠামোর দাবি

আলোচনায় পোশাকশিল্পের উদ্যোক্তা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা মজুরি নির্ধারণে স্থায়ী, স্বচ্ছ এবং তথ্য-প্রমাণভিত্তিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের টেকসই সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন বলেন, চলতি মাসের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি ফলপ্রসূ মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।

আলোচনায় পোশাকশিল্পের উদ্যোক্তা, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজও খাতটির বর্তমান সংকট তুলে ধরেন।

আলোচনায় উঠে আসা বক্তব্যগুলোতে পোশাকশিল্পের মজুরি বিতর্কের দুটি দিক স্পষ্ট হয়েছে। মালিকপক্ষ উৎপাদন ব্যয়, অবকাঠামো ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সীমাবদ্ধতার কথা বলছে; শ্রমিকপক্ষ গুরুত্ব দিচ্ছে জীবনযাত্রার ব্যয়, সামাজিক সুরক্ষা এবং নিয়মিত কাজের বিপরীতে ন্যায্য পারিশ্রমিকের প্রশ্নে। এই দুই অবস্থানের মধ্যে গ্রহণযোগ্য সমন্বয় প্রতিষ্ঠায় নির্ভরযোগ্য তথ্য, স্বচ্ছ দর-কষাকষি এবং কার্যকর মজুরি নির্ধারণব্যবস্থা কতটা ভূমিকা রাখতে পারে, এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু।

১

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

২

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

৩

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

৪

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

৫

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

৬

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

৭

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

৮

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

৯

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

১০

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১১

মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি

১২

তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির

১৩

আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী

১৪

ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

১৫

১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }