সাউথ হল ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে বিস্ফোরণ

মধ্যরাতে ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা কলেজের হলপাড়া

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

ধোঁয়ায় আচ্ছন্ন হয় এলাকা; হতাহতের তথ্য পাওয়া যায়নি

মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠেছে ঢাকা কলেজের হলপাড়া। কলেজের সাউথ হল ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে শিক্ষার্থীরা জড়ো হন।

প্রত্যক্ষদর্শী ও ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান জানান, তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে খাবার খেতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১০ হাত দূরে বিস্ফোরণ ঘটে।

নাহিদ বলেন, ‘বিকট শব্দ শুনে মুহূর্তের জন্য স্থবির হয়ে যাই। ঠিক তখনই সেখানে প্রচুর ধোঁয়া তৈরি হয়।’

কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিজভী জানান, তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে দুই হলের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওপর থেকে আলোর মতো কিছু একটা নিচের দিকে আসতে দেখেন। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। বিস্ফোরণের বেশ কিছুক্ষণ পরও সেখানে আলোর আভা দেখা যাচ্ছিল বলে জানান তিনি।

এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে বিস্ফোরণের উৎস, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা আমি এখনো কিছু জানি না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }