সেন্সর টাওয়ারের হিসাবে প্রি-অর্ডার আয় ২.৩৬ বিলিয়ন ডলার

মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, বিনোদন ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিটিএ ৬’

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

মুক্তির আগেই বিক্রি ৩ কোটি ২৫ লাখ কপি

১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই বিক্রির মাধ্যমে বিনোদন জগতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে গেমটি। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ জানিয়েছে, প্রথম দিনের খুচরা বিক্রি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। তাদের দাবি, কোনো বিনোদন পণ্যের উদ্বোধনী দিনের আয় হিসেবে এটি নতুন বিশ্বরেকর্ড।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক ঘোষণায় টেক-টু জানায়, মুক্তির আগেই বিশ্বজুড়ে ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে গেমটির। আর মুক্তির দিন শেষে খুচরা বিক্রির আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে। এর মধ্য দিয়ে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’-এর উদ্বোধনী সাফল্যকেও অনেক পেছনে ফেলেছে নতুন সংস্করণটি।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাবেও গেমটির বিক্রির চিত্র নজরকাড়া। প্রতিষ্ঠানটির অনুমান, প্লেস্টেশন ৫ ও এক্সবক্স প্ল্যাটফর্মে প্রি-অর্ডারসহ প্রায় ২ কোটি ৪৬ লাখ কপি বিক্রি হয়েছে, যার আনুমানিক মূল্য ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তবে এই হিসাব রকস্টারের ঘোষিত ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের সঙ্গে এক নয়। সেন্সর টাওয়ারের হিসাব মূলত ডিজিটাল বিক্রি ও আগাম অর্ডারভিত্তিক; অন্যদিকে টেক-টু জানিয়েছে বিশ্বব্যাপী প্রথম দিনের খুচরা বিক্রির হিসাব।

প্রায় তিন দশক ধরে চলা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংস্করণ এটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অনুপ্রাণিত কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গেমটির কাহিনি। এতে নতুন দুই চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভালের গল্প তুলে ধরা হয়েছে। অপরাধজগতের সঙ্গে যুক্ত এই জুটির জীবন, সম্পর্ক ও নানা অভিযানের মধ্য দিয়ে এগিয়েছে গেমের কাহিনি। এর গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি হলো কাল্পনিক ভাইস সিটি।

গেমটি তৈরিতে এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল। তবে নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে মোট উৎপাদন ব্যয়ের বিস্তারিত প্রকাশ করেনি। বিপুল বাজেট, দীর্ঘ নির্মাণকাল এবং একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় গেমটি নিয়ে বিশ্বজুড়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাজারে আসার পর সেই আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে বিক্রির পরিসংখ্যানে।

সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, গেমটির ডিজিটাল বিক্রির প্রায় ৭৫ শতাংশ হয়েছে প্লেস্টেশন ৫-এ। বাকি অংশ বিক্রি হয়েছে এক্সবক্স প্ল্যাটফর্মে। তবে রকস্টার বা টেক-টু এখনো প্ল্যাটফর্মভিত্তিক পূর্ণাঙ্গ বিক্রির হিসাব প্রকাশ করেনি।

গেমবাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে ‘জিটিএ ৬’-এর বিক্রি তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে দীর্ঘমেয়াদি আয়ের হিসাব ও মূল্যস্ফীতি সমন্বয় করলে ১৯৩৯ সালের চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর মতো ঐতিহাসিক বিনোদন পণ্যের সঙ্গে তুলনা জটিল হয়ে ওঠে। কারণ, চলচ্চিত্রটির দীর্ঘ সময়ের প্রদর্শনী আয়কে বর্তমান বাজারমূল্যে হিসাব করলে তা প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমতুল্য বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়।

গেমটির আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এখন পর্যন্ত পিসি সংস্করণের মুক্তির তারিখ ঘোষণা করেনি রকস্টার। অনলাইনে অন্য খেলোয়াড়দের সঙ্গে মিশে বিভিন্ন মিশন সম্পন্ন করার সুযোগ থাকা মাল্টিপ্লেয়ার সংস্করণ সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’-এর অভিজ্ঞতা বলছে, অনলাইন সংস্করণ গেমটির জনপ্রিয়তা ও দীর্ঘমেয়াদি আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছিল।

মুক্তির দিন ঘিরে খেলোয়াড়দের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় মধ্যরাতে গেমটি উন্মুক্ত হওয়ার পর অনেক খেলোয়াড় রাত জেগে খেলা শুরু করেন। কেউ কেউ খেলার জন্য পরদিন ছুটিও নিয়েছেন। গেমটির প্রায় ২১২ গিগাবাইটের ফাইল ডাউনলোড করতে বিপুলসংখ্যক খেলোয়াড় অনলাইনে যুক্ত হন। যুক্তরাজ্যে ভার্জিন মিডিয়া ওটু জানিয়েছে, গেমটি ঘিরে সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিকে তাদের রেকর্ড তৈরি হয়েছে।

তবে সব দেশে গেমটির সংস্করণ একই রকম নয়। সহিংস দৃশ্য ও গ্রাফিক উপস্থাপনার কারণে জাপানে গেমটির কিছু অংশ পরিবর্তন বা সেন্সর করা হয়েছে। আগের সংস্করণগুলোর মতো ‘জিটিএ ৬’-ও চীনের মূল ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে বিক্রির অনুমোদন পায়নি।

সব মিলিয়ে ‘জিটিএ ৬’-এর উদ্বোধনী সাফল্য ভিডিও গেম শিল্পের বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে। তবে পিসি সংস্করণ, অনলাইন গেমিং এবং পরবর্তী সময়ে নতুন কনটেন্ট যুক্ত হলে এর মোট আয় কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখতে এখন নজর রাখছেন গেমার ও বাজার বিশ্লেষকেরা।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }