সারাদেশ

মাঠজুড়ে পাকা ধান, হঠাৎ বৃষ্টিতে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

গাইবান্ধা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ; আগের ঝড়-বৃষ্টিতে ২৪৭ হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত, নতুন করে ফসল নিয়ে উদ্বেগ

গাইবান্ধার মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি আভা। কোথাও ধান পেকে নুয়ে পড়েছে, কোথাও কাটা ধান পড়ে আছে জমিতে। অনেক কৃষক আগেভাগে ধান কেটে বাড়ির উঠানে তুলেছেন। কিন্তু ফসল ঘরে তোলার এই ব্যস্ত সময়ে বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে। জমিতে থাকা পাকা ধান দ্রুত কাটতে না পারলে এবং কাটা ধান শুকাতে না পারলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা।

জেলার বিভিন্ন এলাকায় এখন রোপা আমন ধান কাটার মৌসুম চলছে। অনেক কৃষক জমির বেশির ভাগ ধান কেটে ফেলেছেন। তবে বৃষ্টির কারণে কাটা ধান শুকানো ও মাড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, জমিতে থাকা পাকা ধান বৃষ্টিতে ভিজে গেলে গুণগত মান ও ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও কাটা ধান জমিতে স্তূপ করে রাখা হয়েছে। কোথাও পাকা ধানের গাছ নুয়ে পড়েছে। আবার কোনো কৃষক কষ্ট করে কেটে আনা ধান বাড়ির উঠানে শুকানোর জন্য মেলে দিয়েছেন। কিন্তু আগের দিন থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

কৃষক জহির বলেন, ‘সারা বছর অনেক কষ্ট করে ধান আবাদ করেছি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার সময়। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। জমিতে যে ধান আছে, সেগুলো দ্রুত কাটতে হবে। আর কাটা ধান ভিজে গেলে শুকানো ও মাড়াই করতে সমস্যা হবে। আবহাওয়া ভালো না হলে লোকসানের আশঙ্কা রয়েছে।’

আরেক কৃষক জামাত আলী বলেন, ‘অনেক কষ্ট করে ধান কেটে বাড়ির উঠানে তুলেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে দ্রুত মাড়াই করব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। জমিতে এখনো কিছু ধান রয়েছে। বৃষ্টি বাড়লে সেগুলোরও ক্ষতি হতে পারে। এ সময় বৃষ্টি কৃষকের জন্য খুবই দুশ্চিন্তার।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে গাইবান্ধায় এক লাখ ৩১ হাজার ১২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে প্রায় চার লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর রাতে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। এতে সাত উপজেলার প্রায় ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২৪৭ হেক্টর জমির আমন ধান, ৬৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ১৬ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর মরিচ এবং আট হেক্টর কলাবাগান রয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে ফুলছড়িতে ১১২ হেক্টর, গাইবান্ধা সদরে ৬২ হেক্টর, পলাশবাড়ীতে ৪৫ হেক্টর এবং সাদুল্লাপুরে ১৫ হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের ঝড়-বৃষ্টির ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগ বেড়েছে কৃষকদের।

উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধান পাকার পর জমিতে বেশি সময় ফেলে রাখা ঠিক নয়। যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। কাটা ধান বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব পানি ঝরিয়ে রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে। জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থাও নিতে হবে।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশাদুজ্জামান বলেন, চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এখন পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

কৃষকদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক হবে এবং নির্বিঘ্নে পাকা ধান ঘরে তুলতে পারবেন তাঁরা। কারণ, এই ধান শুধু একটি মৌসুমের ফসল নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সারা বছরের পরিশ্রম, উৎপাদন খরচ ও ঋণ পরিশোধের হিসাব, পাশাপাশি পরিবারের ভরণপোষণের স্বপ্ন।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }