বিনোদন

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রযোজনায় ‘মহব্বত’, পরিচালনায় হিমেল আশরাফ

অ্যাকশন ও প্রতিশোধের গল্পের পর এবার প্রেমের আবহে পর্দায় ফিরছেন ঢালিউড তারকা শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যাবে এক পাকিস্তানি অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। পরিচালনা করবেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। তিনি বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। এতে পাকিস্তানের একজন অভিনেত্রীও অভিনয় করবেন।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেশটিতে সিনেমা হলের সংখ্যা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, দেশটিতে তাঁর ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।

পাকিস্তানের চলচ্চিত্রের ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরে শাকিব খান বলেন, আধুনিক মাল্টিপ্লেক্সসহ সেখানে চালু সিনেমা হলের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। দেশটির কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে। বাংলাদেশের চলচ্চিত্রও একসময় এমন জায়গায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত কয়েক বছরে শাকিব খানকে পর্দায় বেশির ভাগ সময় অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় ছিল তাঁর মারকুটে উপস্থিতি। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে প্রেমের গল্প নির্মাণে অভিজ্ঞতা রয়েছে পরিচালক হিমেল আশরাফের। তাঁর পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বড় সাফল্য পান শাকিব খান। পরে ‘রাজকুমার’ সিনেমাতেও এই জুটির কাজ দর্শকের আগ্রহ তৈরি করে। এবার ‘মহব্বত’ ঘিরেও দর্শকের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

১

ভিটামিন ই কিসে পাওয়া যায়, কী উপকার

২

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৩

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

৪

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৫

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৬

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৭

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৮

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৯

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

১০

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

১১

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১২

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১৩

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১৪

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৫

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }