বিনোদন

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

বলিউড ও দক্ষিণী বিনোদনজগতে কাজের সুযোগ পেতে গিয়ে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা অনেক অভিনেত্রীই প্রকাশ্যে জানিয়েছেন। এবার ক্যারিয়ারের শুরুর দিকের এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। তার দাবি, দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালক তাকে নির্জন অন্ধকার জায়গায় নিয়ে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই পরিস্থিতিতে ভয়ে কাঁপছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন দেবিনা। তখন তিনি অভিনয়জগতে একেবারেই নতুন। কাজের সুযোগ পাওয়ার আশায় পরিচালকের প্রস্তাবে সরাসরি আপত্তি জানাতেও দ্বিধায় পড়েছিলেন।

দেবিনা জানান, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলেন। প্রস্তাবটি তার কাছে সুবিধাজনক মনে হয়নি। তারপরও কীভাবে না বলবেন, বুঝতে না পেরে অনেকটা অনিচ্ছা নিয়েই পরিচালকের গাড়িতে ওঠেন।

এরপর ঘটে অস্বস্তিকর ঘটনা। দেবিনার ভাষ্য অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে একসময় একটি অন্ধকার নির্জন জায়গায় গাড়ি থামান পরিচালক। এরপর তাকে চুমু খেতে বলেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। অচেনা জায়গায় একা থাকায় নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত কাঁপা কণ্ঠে পরিচালককে নিজের অস্বস্তির কথা জানান দেবিনা। ওই পরিস্থিতিতে তিনি যে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, সেটিও স্পষ্ট করে বলেন। জীবনের সেই অভিজ্ঞতা এখনো তার কাছে ভয়ের স্মৃতি হয়ে আছে।

সাক্ষাৎকারে নিজের স্বামী গুরমীত চৌধুরীর কথাও বলেন দেবিনা। তার জীবনে গুরমীতের আগমনের পর নিরাপত্তা ও নির্ভরতার অর্থ বুঝতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। স্বামীর মধ্যে তিনি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন।

দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত চৌধুরী। পর্দার সেই জুটি পরে বাস্তব জীবনেও একসঙ্গে পথচলা শুরু করেন। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }