অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

আজাদ বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দুই তারকার বাইরেও শাকিবের জীবনে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে ছিল এক প্রেমের গল্প, যার পরিণতি হয়নি। একসময় সেই প্রেমিকাকেই বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন তিনি।

সম্প্রতি চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত প্রেমের কথা তুলে ধরেন শাকিব। কথায় কথায় উঠে আসে চলচ্চিত্রজগতের বাইরের এক তরুণীর প্রসঙ্গ। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি। পড়াশোনা করেছেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।

পূর্ণিমা জানান, শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। একপর্যায়ে শাকিবও স্বীকার করেন, সেই সম্পর্ক তার জীবনে বিশেষ গুরুত্ব বহন করত। মেয়েটিকে বিয়ে করার ইচ্ছাও ছিল তার।

শাকিবের ভাষায়, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’

সেই তরুণীর পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেন অভিনেতা। জানান, দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। বিচ্ছেদের পর দুজনের জীবনই এগিয়েছে ভিন্ন পথে।

এত বছর পরও সেই সম্পর্কের স্মৃতি মনে পড়ে শাকিবের। পূর্ণিমা জানতে চাইলে তিনি স্বীকার করেন, মাঝেমধ্যে পুরোনো দিনের কথা মনে পড়ে। তবে এখন আর তাদের মধ্যে যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ করার ইচ্ছাও নেই তার। চলার পথে কখনো কখনো সেই পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় বলেও জানান অভিনেতা।

সম্পর্ক ভাঙার কারণ নিয়ে শাকিবের ধারণা, ভালোবাসা বেশি থাকলে ছোটখাটো বিষয়েও অভিমান তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। বিচ্ছেদ নিয়ে এখনো তার মনে অনুশোচনা রয়েছে বলে জানান তিনি।

ব্যক্তিজীবনে এমন অপ্রাপ্তির গল্প থাকলেও চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিবের পথচলা দীর্ঘ সাফল্যের। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেতা।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }