ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে বন্দরে বর্তমানে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত ৯ প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। ফলে গুরুত্বপূর্ণ এই টার্মিনালের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে বন্দরে আলোচনা চলছে।

সিসিটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায়। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এত দিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে যেতে সাইফ পাওয়ারটেককে নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ।

এই সময়ের পরও টার্মিনালের কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর। ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে।

.
বিষয়টি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকার যেটি ভালো মনে করে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
তরফদার রুহুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক, সাইফ পাওয়ারটেক।
.

বন্দর সূত্রে জানা গেছে, দরপত্র জমা দেওয়া চার প্রতিষ্ঠান হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

এর মধ্যে সর্বনিম্ন দর দিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক মালিকানাধীন। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তাব ৩০ কোটি ১৫ লাখ টাকা। চার দরদাতার মধ্যে দুটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় নিরাপত্তা জামানত দেয়নি বলে বন্দর সূত্র জানিয়েছে। তবে শুধু সর্বনিম্ন দর নয়, কারিগরি ও আর্থিক মূল্যায়নের পরই নতুন অপারেটর নির্বাচন করা হবে।

চার প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করছে। অন্য তিন প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করেনি।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, সিসিটির দরপত্রের বিষয়ে তথ্য পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মূল্যায়ন শেষে ২৩ নভেম্বরের মধ্যে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

.
নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শর্ত শিথিল করেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে দরপত্র প্রকাশের পর তা কেনার জন্য সময় ছিল মাত্র এক দিন। শেষ পর্যন্ত বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত অভিজ্ঞতা রয়েছে এমন ৯ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি দরপত্র জমা দিয়েছে।
.

সিসিটির দরপত্রে অভিজ্ঞ ও যোগ্য প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শর্ত শিথিল করেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে দরপত্র প্রকাশের পর তা কেনার জন্য সময় ছিল মাত্র এক দিন। শেষ পর্যন্ত বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত অভিজ্ঞতা রয়েছে এমন ৯ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি দরপত্র জমা দিয়েছে।

এ নিয়ে কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করলেও খাত–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরও কয়েকটি প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নেওয়ার আগ্রহ ছিল। তবে দরপত্রের খবর পেতে দেরি হওয়া এবং প্রস্তুতির জন্য খুব কম সময় থাকায় তারা অংশ নিতে পারেনি। অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ পেয়েছিল কি না, তা নিয়ে বন্দরে প্রশ্ন উঠেছে।

.

বর্তমানে সিসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ারটেকও দরপত্রে অংশ নেয়নি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকার যেটি ভালো মনে করে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

জিসিবিতে বর্তমানে কাজ করা পাঁচ বার্থ অপারেটরের মধ্যেও এভারেস্ট ছাড়া আর কেউ দরপত্র দেয়নি।

বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতা আছে, তাতে সন্দেহ নেই। তবে খবর পেতে দেরি হয়েছে এবং সময়ও ছিল খুব কম। এ কারণে আমাদের একজন ছাড়া অন্য কেউ দরপত্রে অংশ নিতে পারেনি।’

.চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ .

দরপত্র মূল্যায়নের জন্য গত বুধবার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সদস্য (প্রকৌশল) এই কমিটির আহ্বায়ক। এতে বন্দরের কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিও রয়েছেন।

কমিটির আজ শনিবার থেকে দরপত্র মূল্যায়নের কাজ শুরু করার কথা। মূল্যায়ন শেষে ২৩ নভেম্বরের মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে বন্দরের।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }