ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ

ঢাকাসহ ৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

ঢাকা মহানগরীসহ আটটি এলাকায় নিরাপত্তা জোরদার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ দেশের সাত জেলায় ৮৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }