জীববৈচিত্র্য

বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি হালদাকে কতটা সুরক্ষা দিবে?

মো. নিজাম উদ্দিন লাভলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১
ছবি : সংগৃহীত ছবি:
ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ  ও দেশের কার্প জাতীয় মাছের একমাত্র  প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’ ঘোষণার জন্য  ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (ম্যাব) প্রোগ্রাম কমিটির কাছে নথিপত্র (ডোসিয়ার) পাঠিয়েছে বাংলাদেশ। হালদা নদীর ২ হাজার ৭০৯ হেক্টর এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন একসঙ্গে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনেস্কোর অনেক কর্মসূচির একটি হলো সুনির্দিষ্ট কিছু এলাকাকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করে তা পরিবেশ সংরক্ষিত হিসেবে গড়ে তোলা হয়।  নদীর ইকোসিস্টেম, কার্বন শোষণ ও জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ স্বীকৃতির মাধ্যমে ইকোসিস্টেম সংরক্ষণে আন্তর্জাতিক গবেষণা সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে, যা দেশের পরিবেশ ও মৎস্য বিজ্ঞানের উন্নয়নে সহায়ক হবে। পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক অঙ্গনে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের অভিমত, ইউনেস্কোর এ উদ্যোগ দেশের এ গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এদের পরিচিতি বাড়াবে।

‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ (এমএবি) ইউনেস্কোর একটি বৈশ্বিক কর্মসূচি, যা ১৯৭১ সালে চালু করা হয়। এ কর্মসূচির লক্ষ্য হলো মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার টেকসই ব্যবস্থাপনা উন্নত করা।

হালদাকে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (ম্যাব) প্রোগ্রামে অন্তর্ভূত্তির উদ্যোগ সফল হলে  হালদানদী ঘিরে  জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে গবেষণায় যেসব আশঙ্কা ও উদ্বেগের কারণ চিহ্নিত হয়েছে সেগুলো উত্তোরণের সুযোগ সৃষ্টি হবে।

সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে বলা হয়, হালদার তীরাঞ্চলে ২৩ প্রজাতির উদ্ভিদ বিপন্ন হয়েছে। আরও ১০০ প্রজাতির উদ্ভিদের অস্তিত্ব বিপন্নের পথে। ২৪৪টি বিদেশী প্রজাতির উদ্ভিদের অস্তিত্ব পাওয়া গেছে, যা স্থানীয় বাস্তুসংস্থানের জন্য উদ্বেগজনক। বেসরকারি সামাজিক উন্নয়ন ও গবেষণা সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো) এর উদ্যোগে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এ গবেষণা কাজ পরিচালিত হয়।  গবেষকদলের  নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক (রাসেল)। গবেষণার ফলাফলে বলা হয়, দীর্ঘ অনুসন্ধানে গবেষকরা ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন। শনাক্ত হওয়া উদ্ভিদগুলোর মধ্যে ৭৬৫টি স্থানীয় এবং ২৪৪টি বিদেশি। এসব প্রজাতির মধ্যে ২১২টি বড় বৃক্ষ, ১৩৩টি গুল্ম, ১৩৩টি লতা, ৫২২টি বীরুৎ এবং ৯টি পরজীবী উদ্ভিদ রয়েছে।

গবেষণায় যে ২৩টি বিপন্ন প্রজাতি চিহ্নিত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে লেইস্যা গর্জন, পাখা ঢেকিয়া, বাটনা, চাউ তাল, ঈশ্বরমূল, বনিপদ, মাইল্লা আম ও পানি জাম। গবেষকদের মতে,লেইস্যা গর্জন ও পাখা ঢেকিয়ার মতো বেশ কিছু দুর্লভ উদ্ভিদের নির্ভরযোগ্য তথ্য চট্টগ্রামে আগে পাওয়া যায়নি। গবেষণায় শনাক্ত মোট প্রজাতির মধ্যে ৭২৯টি উদ্ভিদের তথ্য প্রথমবারের মতো নথিভুক্ত হলো। এছাড়া জরুরি ভিত্তিতে সংরক্ষণ না করলে ভবিষ্যতে আরও ১০০টি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে বলে গবেষকরা সতর্ক করেছেন। গবেষণায় ভবিষ্যতে বিপন্ন হওয়ার ঝুঁকিতে থাকা উদ্ভিদের মধ্যে নীলজুঁই, তেজবহুল, ফাইজ গাছ, সিধা জারুল, কুচি পাম, নাট অলকুশি, খনা, অশোক ও বরুণের নাম উল্লেখ করা হয়েছে।

গবেষণায় কর্ণফুলীর মোহনা (মদুনাঘাট) থেকে হাটহাজারী নাঙ্গলমোড়া পর্যন্ত কেওড়া গাছের উপস্থিতি দেখা গেছে। অর্থাৎ, উজানের দিকে লবণাক্ত পানির আধিক্য বাড়ছে যা নদীর স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি। গবেষণায় বলা হয়, নদীর দুই তীরের পাহাড়ি এলাকায় ইউক্যালিপটাস, আকাশমণি, সেগুন, জারুল, মেহগনি ও মিঞ্জিরিসের মতো বিদেশি গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। এসব বিদেশি গাছের নিচে অধিকাংশ ক্ষেত্রে অন্য উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে না। এতে মাটির উপরিভাগ শক্ত হয়ে যায়, ফলে বৃষ্টির পানি সহজে ভূগর্ভে প্রবেশ করতে পারে না। বিপরীতে স্থানীয় গাছগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিদেশি গাছ রোপণ করা হলে তা স্থানীয় জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। পরিবেশ দূষণের ভয়াবহ চিত্রও উঠে এসেছে গবেষণায়। হালদাকে দূষণকারী ৫৭টি উৎস শনাক্ত করেছেন গবেষকরা, যার মধ্যে ১৩টি পানিদূষণ, ১০টি বায়ুদূষণ ও ১১টি মাটিদূষণকারী উৎস। এর মধ্যে ২৯টি উৎস সরাসরি নদীর পানি দূষিত করছে।

গবেষণায় পাওয়া অধিকাংশ দূষণের উৎস মদুনাঘাট থেকে নাজিরহাট ব্রীজ পর্যন্ত জায়গায় অবস্থিত এবং অধিকাংশ বালু উত্তোলন করতে দেখা গেছে ফটিকছড়ি থেকে মানিকছড়ির যোগ্যাছলা পর্যন্ত।

হালদার উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ ও দূষণ বন্ধে ১৩ দফা সুপারিশ করেছে ইকো। গবেষণাদলের এ ১৩দফা সুপারিশের মধ্যে রয়েছে, দুর্লভ ও বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ। নদীতীরের ক্ষয় ও ভাঙন কমাতে স্থানীয় পরিবেশের উপযোগী দেশীয় উদ্ভিদ প্রজাতি রোপণ এবং তীরবর্তী প্রাকৃতিক উদ্ভিদ আচ্ছাদন পুনরুদ্ধার করা। হালদা নদী ও এর তীরবর্তী অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্য ও পানির গুণমান নিয়মিত পর্যবেক্ষণ। হালদা নদীর দুই তীরের কৃষকদের জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। কর্ণফুলী নদীর দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। হালদা নদী খননের সময় উত্তোলিত মাটি নদীর তীরবর্তী এলাকায় স্তূপ করে না রেখে পরিবেশগতভাবে নিরাপদ ও উপযুক্ত দূরবর্তী স্থানে অপসারণ করা। হালদা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত বৈশিষ্ট্য বজায় রাখতে অবৈধ নদী দখল বন্ধ এবং দখলকৃত অংশ পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। হালদা নদীতে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক কর্মসূচি, প্রচারাভিযান এবং যথাযথ বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা গড়ে তোলা। শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য নদীতে ফেলার আগে যথাযথ শোধন নিশ্চিত করা। নদীর তীরবর্তী এলাকায় অপরিকল্পিত বসতি, অবৈধ স্থাপনা ও পরিবেশের জন্য ক্ষতিকর নির্মাণকাজ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বিভিন্ন নালা, ড্রেন ও পয়োনিষ্কাশনব্যবস্থা থেকে আসা দূষিত পানি যথাযথভাবে শোধন করার পর নদীতে নির্গমনের ব্যবস্থা করা। অপরিশোধিত পয়োবর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ করা। নদীর পানি ও পরিবেশের দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত পরিবেশগত পর্যবেক্ষণ, দূষণের উৎস শনাক্তকরণ এবং কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ও পরিকল্পিত দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা। নদী রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী, জেলে, কৃষক, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষক, পরিবেশবাদী সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে কার্যক্রম পরিচালনা।

সরকার ২০২৫ সালের ৫ নভেম্বর দ্বিতীয় দফায় হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে । রামগড়ের  উৎপত্তিস্থল থেকে কর্ণফুলী নদীর সংযোগস্থল মোহরা পর্যন্ত প্রায় ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী ও এর তীরবর্তী এলাকা এ ঘোষণার অন্তর্ভুক্ত। গেজেট প্রকাশের দিন থেকে হালদা নদীর মৎস্যসহ জীববৈচিত্র্য  ও পরিবেশ সংরক্ষণে ১৬টি সুনির্দিষ্ট বিধি-নিষেধ কর্যকরের  নির্দেশনা  রয়েছে প্রজ্ঞাপনে ।

এখন হালদা ঘিরে জীব বৈচিত্র্য ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার যেসব কারণ ইকো’র গবেষণায় চিহ্নিত হয়েছে, সেগুলো উত্তোরণের যথাযথ পদক্ষপ গ্রহণ জরুরি। সেই সাথে পরিবেশ সুরক্ষায় গবেষকদলের সুপারিশ সমূহও বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মো. নিজাম উদ্দিন লাভলু: সংবাদিক ও  সভাপতি হালদা নদী উৎসমুখ সংরক্ষণ কমিটি

১

রংমেক হাসপাতালে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আগের কমিটি বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা

২

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৩

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

৪

মাহির ফলোয়ার যত, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তার চেয়ে কম

৫

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

৬

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

৮

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো দুই শিশু

৯

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

১০

‘শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত’

১১

যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছে

১২

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

১৩

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

১৪

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

১৫

৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }