মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১
ছবি : সংগৃহীত ছবি:
ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছিল, তখন বহির্বিশ্বের মানবতাবাদী যে কণ্ঠস্বরগুলোতে এর প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, অঁন্দ্রে মালরো ছিলেন তাঁদের অন্যতম। ফরাসি এই দার্শনিক, সাহিত্যিক, শিল্পকলা তাত্ত্বিক এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’

আগামীকাল ২৩ নভেম্বর অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের এই সুহৃদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী।

.

রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। বিশেষ অতিথি হিসেবে তাঁর সঙ্গে ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা অংশ নেন। প্রদর্শনী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

.

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার অঁন্দ্রে মালরোর সংক্ষিপ্ত পরিচিতি ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা তুলে ধরেন। মালরোর বয়স তখন ৭০ বছর। তিনি কেবল বিবৃতি দিয়েই ক্ষান্ত হননি। স্পেনের গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে সম্মুখসমরে অংশ নেওয়া মালরো একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠন করার ঘোষণা দিয়ে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতিও নিয়েছিলেন। তবে বয়সের কারণে তাঁকে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল। কিন্তু তিনি নিষ্ক্রিয় থাকেনি। মুক্তিযুদ্ধে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট নিক্সনের কাছে চিঠি লিখেছিলেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিলেন। তাঁকে লেখা বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের চিঠির জবাবে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তাঁর ভূমিকা অব্যাহত রাখার কথা উল্লেখ করে জনগণের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। এভাবে যুদ্ধের পুরো সময়টাতেই মালরো মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তুলতে প্রচেষ্টা চালান। দেশ স্বাধীন হলে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ নভেম্বর চার দিনের সফরে এখানে এসেছিলেন। তিনি প্রয়াত হন ১৯৭৬ সালের ২৩ নভেম্বর।

.

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেডরিক ইনজা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের হয়ে মালরো যে ভূমিকা রেখেছিলেন, তা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এক দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন তৈরি করেছিল। আজ আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বাংলাদেশের সেই দুঃসময়কে কোনো দূরবর্তী রাজনৈতিক বিষয় হিসেবে ভাবেননি। বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার মৌলিক প্রশ্ন হিসেবে উপলব্ধি করেছিলেন। তিনি এ দেশের মানুষের সাহস ও সহনশীলতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন।

.

যুদ্ধে অংশগ্রহণ করার নিজের অভিজ্ঞতার উল্লেখ করে আমজাদ হোসেন বলেন, ‘আমরা তখন ছিলাম তরুণ। হানাদার সৈনিকেরা হাজার হাজার মানুষকে হত্যা করছিল। আমাদের মা-বোনদের সম্ভ্রম নষ্ট করছিল। হাজার হাজার এমন ঘটনা ঘটছিল প্রতিদিন। এটা মেনে নেওয়া কঠিন ছিল। বন্ধুদের নিয়ে আমরা রণাঙ্গনে গিয়েছিলাম। মৃত্যু আমাদের খুব কাছে ছিল। পাশাপাশি যুদ্ধের সময় এক বন্ধু শহীদ হলেন। নিজেও গুরুতর আহত হয়েছি। সেই সময় ফরাসি জনগণের প্রতিনিধি হিসেবে মালরোর প্রতিবাদ ও আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তা আমাদের খুবই উজ্জীবিত করেছিল।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মালরো। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সফরের সময় নির্মাণাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি চট্টগ্রাম ও রাজশাহীতেও গিয়েছিলেন। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে বাংলাদেশর এই অকৃত্রিম বন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে।’

.

ফ্রান্সের জাতীয় পতাকার নীল–সাদা–লাল ও বাংলাদেশের জাতীয় পতাকার লাল–সবুজ রঙের চারটি প্রদর্শন বোর্ডে বিভিন্ন ছবি, পত্রপত্রিকার কাটিং ও গ্রাফিকস দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ভেতরে প্রবেশ করে দর্শকেরা পূর্ব পাশের বোর্ডগুলোতে দেখতে পাবেন ফ্রান্সে অবস্থান করে মুক্তিযুদ্ধের সময় মালরো যে ভূমিকা রেখেছেন, সেগুলো। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে লেখা চিঠি, টাইম সাময়িকীর প্রচ্ছদ ও সাক্ষাৎকার, জহির রায়হানের চিঠির জবাব—এমন অনেক বিষয়।

পশ্চিম পাশের বোর্ডগুলো সাজানো হয়েছে ১৯৭৩ সালে মালরোর বাংলাদেশ সফর দিয়ে। বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা, তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে গেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাঁকে সম্মানসূচক ডি–লিট প্রদান করা হচ্ছে—এমন অনেক ছবি আর স্থানীয় দৈনিক পত্রিকায় তাঁর সফরকালের প্রতিবেদন রয়েছে এখানে।

দুই পাশের প্রদর্শন বোর্ডের মাঝবরাবর দক্ষিণ পাশে একটি এলইডি মনিটরে দেখানো হচ্ছে তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র। আর পশ্চিম প্রান্তে রয়েছে একটি বড় ছবির কাটআউট। হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মালরোকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। মালরো সেই মালা আবার ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, ‘আমাকে নয়, মালাটি তোমাকেই দেওয়া উচিত।’ তিনি খানিকটা দূরে চলে এলে সেই আহত মুক্তিযোদ্ধা আরেকটি মালা নিয়ে ছুটে এসে মালরোকে পরিয়ে দেন। তখন এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। আলোকচিত্রীরা ক্যামেরাবন্দী করেছিলেন সেই দৃশ্য। সাংবাদিকেরা তুলে ধরেছিলেন মালরোর বক্তব্য।

অভিভূত মালরো বলেছিলেন, ‘ফ্রান্সের তাৎপর্য এই যে সে দেশ একজনকে পাঠিয়েছে এই সব আহত ব্যক্তির সঙ্গে হাত মেলানোর জন্য, আর তার বিনিময়ে এই হাতগুলো নিয়ে এসেছে ফুল আর ফুল আর ফুল।’

১

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

২

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৩

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৪

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৫

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

৬

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

৭

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

৮

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

৯

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১০

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১১

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১২

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

১৩

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

১৪

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

১৫

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }