মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় নজরদারি

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

তালিকায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতা ও শ্রমিক সংগঠকের নাম। নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্তে তদন্তের পাশাপাশি নিরপরাধ শ্রমিকদের হয়রানি না করার সুপারিশ

ঢাকার মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পেছনে জড়িত সন্দেহে ২৬ জনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। চিহ্নিত ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কয়েকজন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা রয়েছেন। তাঁদের নাম-পরিচয় উল্লেখ করে একটি তালিকা সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি পক্ষ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বহিরাগতদের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হচ্ছে। তবে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের ফল বা তাঁদের বক্তব্য জানা যায়নি।

সূত্র জানায়, রাজধানীর মিরপুরে ভাঙচুর ও উসকানিতে জড়িত সন্দেহে দুজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন ইসলাম।

গাজীপুরে চিহ্নিত ১৮ জনের তালিকায় রয়েছেন যুবলীগ নেতা খাত্তাম মোল্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, শ্রমিক নেতা বাহার উদ্দিন, আল আমিন, আসাদ, ফিরোজ, আক্কাস, শাহ আলম ও মনির, শ্রমিক নেত্রী শাহনাজ, রোজিনা, ডলি আক্তার ও সুমি, শ্রমিক সংগঠক মাসুদ, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী সীমা আক্তার, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ফেডারেশনের নেতা জহির উদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের নেতা রাশেদুল।

আশুলিয়ায় ছয়জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে সূত্র। তাঁদের মধ্যে রয়েছেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আঞ্চলিক সভাপতি ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সহসভাপতি এবং জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল কামরান, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তুহিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস ঐক্য ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিক আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী আন্দোলনকারীদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশ সদস্য, পুলিশের গাড়ি ও স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, কারখানা ও দোকানপাটে ভাঙচুর এবং সড়ক অবরোধে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। আন্দোলন শুরুর পর বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বহিরাগতদের একটি অংশকে শনাক্ত করা হয়েছে। উসকানিদাতাদের তালিকাও তৈরি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ পোশাকশ্রমিক নন। তবে শ্রমিকদের মধ্যে থেকেও কেউ কেউ সড়ক অবরোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন বলে তাঁদের সন্দেহ। এ কারণে শ্রমিকদের দাবি-দাওয়া ও আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সড়ক অবরোধ ঠেকাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, ভুল তথ্য ও গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখা হয়েছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি সুপারিশও করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজীপুরের স্টারলিং অ্যাপারেলস, এপেক্স ফুট ওয়ার, ট্রপিক্যাল নেটেক্স লিমিটেড ও এসেন্সিয়াল ক্লোদিং লিমিটেডের শ্রমিকদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা। এসব প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষের পেছনে কারা ভূমিকা রাখছে, তা খতিয়ে দেখার কথাও বলা হয়েছে।

সুপারিশে আরও বলা হয়েছে, চলমান অসন্তোষ নিরসন এবং ভবিষ্যতে শ্রমিকদের সড়কে নেমে আন্দোলন করা থেকে বিরত রাখতে বিজিএমইএর উদ্যোগে সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করতে হবে। মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে শ্রমিকদের যৌক্তিক আশ্বাস দেওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে নিয়মিত আলোচনা চালু রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পকারখানা, সড়ক, মেট্রোরেল স্টেশন, ব্যাংক, এটিএম বুথসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত পুলিশ ও শিল্প পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল এবং সমন্বিত নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।

একই সঙ্গে পুলিশের গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ, কারখানা ও দোকানপাটে ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের সুপারিশ করা হয়েছে। তবে এ প্রক্রিয়ায় নিরপরাধ শ্রমিকদের হয়রানি না করার বিষয়টি নিশ্চিত করার কথাও উল্লেখ রয়েছে।

এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ইসরাইল হাওলাদার বলেন, “অনেক দিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করছি। কখনো সামনে থেকে, আবার কখনো পেছন থেকে কাজ করে গার্মেন্টস খাতে অস্থিরতা কমানোর চেষ্টা করছি। গার্মেন্টসে অস্থিরতা, ভাঙচুর ও উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, গার্মেন্টস খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। মালিক ও শ্রমিকদের নিয়েও যৌথভাবে কাজ করা হচ্ছে, যাতে কোনোভাবেই সড়ক অবরোধ করে নাশকতা সৃষ্টি করা না যায়। শিল্পাঞ্চলে নাশকতা বন্ধে পুলিশ সতর্ক রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ড্রোন এবং পুলিশ সদস্যদের শরীরে ধারণযোগ্য ক্যামেরা বা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে।

তবে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা কেবল নিরাপত্তা জোরদার করে নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের মজুরি, কর্মপরিবেশ ও অন্যান্য ন্যায্য দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কার্যকর আলোচনা চালু রাখা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার অক্ষুণ্ন রেখে সহিংসতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণভিত্তিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

১

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

২

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৩

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৪

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৫

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

৬

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

৭

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

৮

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

৯

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১০

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১১

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১২

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

১৩

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

১৪

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

১৫

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }